বেনাপোলে ফেডারেশন অব বাংলাদেশ কাস্টম এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
বেনাপোল প্রতিনিধি: বেনাপোল কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন মিলনায়তনে ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস এসোসিয়েশনের কার্যকরী পরিষদের উদ্ভোধনী সভা শনিবার অনুষ্টিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।বিশেষ অতিথি বেনাপোল কাস্টম কমিশনার এ,এফ,এম আবদুল্লাহ খান,বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) নিতাই চন্দ্র সেন,যশোর বিজিবির সিও জাহাঙ্গীর হোসেন,ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস এসোসিয়েশনের মহাসচিব শেখ মোহাম্মদ ফরিদ,মফিজুর রহমান সজন,এমদাদুল হক লতা প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস এসোসিয়েশনের সভাপতি এ,কে,এম আকতার হোসেন।অনুষ্ঠনটি আয়োজন করেছেন বেনাপোল কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন।বেনাপোল, খুলনা, ঢাকা ও চট্রগ্রামের সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন নিয়ে গঠিত ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস এসোসিয়েশন।



