বেনাপোল থানা থেকে ১৩ পিস সোনার বার নিয়ে পালিয়েছে এএসআই, থানায় মামলা
কামাল হোসেন, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল বন্দর থানার পুলিশ রঘুনাথপুর এলাকা থেকে মঙ্গলবার সকালে ১৩টি সোনার বারসহ রেজাউল(৩২)নামে এক সোনা পাচারকারীকে আটক করেন।এসময় আসামীকে থানায় রেখে সোনার বার গুলো হাতে নিয়ে পালিয়ে গেছেন বেনাপোল পোর্ট থানা কর্মরত এএসআই রফিকুল ইসলাম (রফিক)।এ ঘটনায় পলাতক এএসআই রফিককে আসামি করে দুটি মামলা দায়ের করা হয়েছে।সে নড়াইলের তেরখাদা গ্রামের মৃত হেমায়েত উদ্দিনের ছেলে।
থানা থেকে জানা যায়,বেনাপোল পোর্ট থানার এএসআই রফিক সহ দুই সদস্য মঙ্গলবার সকালে বেনাপোলের সীমান্তবর্তী রঘুনাথপুর গ্রামের একটি পাকা রাস্তার উপর থেকে ১৩টি সোনার বারসহ ওই গ্রামের সাইদুর মল্লিকের ছেলে রেজাউলকে (৩২) আটক করে থানায় নিয়ে আসে। পরে থানায় আসামী রেখে এএসআই রফিক সোনার বার নিয়ে পালিয়ে যায়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব হাসান বলেন, জব্দ করা ১৩টি সোনার বার নিয়ে এএসআই রফিক পালিয়েছে। এ ঘটনায় রফিক ও আটক রেজাউলের বিরুদ্ধে দুটি মামলা দায়ের হয়েছে। যার মামলা নং ৩১এবং ৩২। তারিখ ১৫ ডিসেম্বর২০১৫।



