বেনাপোল বিজিবির হাতে আটক ১০
কামাল হোসেন, বেনাপোল প্রতিনিধি: বেনাপোলের চেকপোস্ট এলাকা থেকে সোমবার সকালে পাসপোর্ট ভিসা ছাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে ফেরার সময় ১০ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।
ফেরত আসা বাংলাদেশিরা,নড়াইলের কালিয়া উপজেলার জামবেলডাঙ্গা গ্রামের আফতাফ শেখের ছেলে আসাদ শেখ(৫২), আসাদের স্ত্রী হোসনে আরা(৩০), ছেলে রাসেল(১৯), রেজাউল শেখের স্ত্রী হাসিনা বেগম(২৮), মেয়ে কাজল(১৯) ও হেমানী (২৭),ফেরদোস রহমানের স্ত্রী নূরী শেখ(২৫),বারিকুলের স্ত্রী সপ্না বেগম (২২), কাফিজুর শেখের স্ত্রী রাশেদা বেগম(২৭) ও যশোরের ঝিকরগাছা উপজেলার ছাত্তারের স্ত্রী কুলসুম বেগম(৩৪)।
বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার নজরুল ইসলাম জানান,আটককৃতরা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে।এসময় বিজিবি সদস্যরা ধাওয়া করলে দালাল চক্র তাদের ফেলে পালিয়ে যায়।পরে সেখান থেকে ১০ বাংলাদেশিকে আটক করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।



