বেনাপোল সীমান্তে ছাগলের চামড়া আটক করেছে বিজিবি
কামাল হোসেন,বেনাপোল: ভারতে পাচারের সময় বেনাপোল দূর্গাপুর সীমান্ত এলাকা থেকে ৬৬৯ পিস ছাগলের চামড়ার চালান আটক করেছে বিজিবি।২৬ বিজিবি বেনাপোল ক্যাম্পের সদস্যরা সোমবার (১৭ অক্টোবর ) দুপুর ২টার দিকে দূর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে এ মালামাল আটক করে। ২৬ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে; কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, সোমবার দুপুরে বেনাপোল সীমান্ত দিয়ে একটি চামড়ার চালান ভারতে পাচার করা হচ্ছে।এমন সংবাদে বেনাপোল বিজিবি কোম্পানী কমান্ডার আব্দুল্লাহীল ওয়াফির নেতৃত্বে বিআইপি নায়েক নুরুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্তের দূর্গাপুর গ্রামে অভিযান চালায়।বিজিবির উপস্তিতি টের পেয়ে একটি গলির মধ্যে ১০বস্তা ছাগলের চামড়া ফেলে পালিয়ে যায় পাচারকারীরা।সেখান থেকে পরিত্যাক্ত অবস্থায় ১০বস্তায় থাকা ৬৬৯পিস চামড়া আটক করা হয়।চামড়ার চালান পোর্ট থানায় জমা দেওয়া হবে বলে জানান বিজিবি।



