বৈরী আবহাওয়ার কারনে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে পদ্মায় নৌযান চলাচল ব্যাহত
শুভ ঘোষ মুন্সীগঞ্জ প্রতিনিধি: বৈরী আবহাওয়া ও পদ্মায় প্রবল ঢেউ থাকার কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ডাম্পফেরী চলাচল বন্ধ রয়েছে,সীমিত আকারে চলাচল করছে ফেরি । বন্ধ রয়েছে লঞ্চ-সী-বোর্ড সহ অন্যান্য নৌযান চলাচল ও। এতে করে উভয় ফেরীঘাটে দীর্ঘ যানজটে ও নৌরুটের মাঝপদ্মায় চরম দুর্ভোগে পড়েছেন দক্ষিণবঙ্গের শত শত যাত্রীরা। গতকাল বৃহস্পতিবার বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়ায় নিম্নচাপের প্রভাবে আজ শুক্রবার সকাল থেকে পদ্মা উত্তাল হতে শুরু করলে বেলা পৌনে ১২ টার দিকে সম্পূর্ণ ভাবে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। এদিকে সকাল থেকে সী-বোর্ড ও ডাম্পফেরী বন্ধ করে দেওয়া হয়। এ রির্পোট লেখা পর্যন্ত এখনো ফেরী চলাচল সাভাবিক হয়নি।
এ বিষয়ে বিকেল ৫টায় বিআইডবিøউটিসির মাওয়ায় কর্মকর্ত জসিমউদ্দিন ও নৌফাড়িঁ ইনচার্জ সুরজিৎ কুমার ঘোষ জানান, গতকাল ভোর রাত ৩টা পর্যন্ত ফেরি চলাচল স্বভাবিক ছিলো। তবে সকাল থেকে আকাশের অবস্থা খারাপ হতে থাকে এবং নদীতে বড় বড় ঢেউ সৃষ্টি হতে থাকায় ফেরী সহ সকল প্রকার নৌ-যান চলাচল বন্ধ কওে দেয়া হয়। এমতাবস্থায় বিআইডবিøউটিসির কর্তৃপক্ষ ১২ টি ফেরী বন্ধ করে দেয়। বর্তমানে ছোট ৬ টি ফেরি দিয়ে যানবাহন পারাপার অব্যাহত রেখেছে ঘাট কর্তৃপক্ষ। একারণে ঘাট এলাকায় প্রায় ৪শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। উভয় ঘাটে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে পণ্যবাহী ট্রাক ও ছোট বড় যাত্রীবাহী যানবাহন সহ প্রায় সাড়ে ৪ শতাধিক যানবাহন ফেরী পারপারের অপেক্ষায় থাকতে দেখা যায়।এতে মাঝ পদ্মায় নোঙরে থাকা এবং ঘাটে ভেড়ানো থাকা মোট ১২টি ফেরীর হাজার হাজার যাত্রীরা পড়েন। প্রচন্ড শীত বৃষ্টির মধ্যে অবর্ণণীয় দুর্ভোগে।



