Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বোদায় জাতীয় ফল কাঠাঁলের ক্রেতা নেই

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি :  পঞ্চগড়ের বোদায় জাতীয় ফল কাঠাঁলের কোন ক্রেতা নেই। কাঠাঁল গাছের মালিকরা নিজ গাছের কাঠাঁল বিক্রি করতে না পেরে পড়েছে বিপাকে। সরজমিনে কাঠাঁল গাছের মালিক ও কাঠাঁল চাষীদের সাথে কথা বলে জানা যায়, চলতি মৌসুমে এই উপজেলা কাঠাঁলের বাম্পার ফলন হয়েছে। কিন্তু তারা বাজারে কাঠাঁল বিক্রি করতে পারছেন না। এই উপজেলার মানুষের কাঠাঁলের প্রতি তেমন কোন আগ্রহ দেখা যাচ্ছে না। গত কয়েক বছর আগে উপজেলার বড় বড় বাজার গুলোতে কাঠাঁলের হাট বসত। দুর দুরান্ত থেকে মানুষ কাঁচা ও পাকা কাঠাঁল ক্রয় করে নিয়ে যেত বাড়িতে। কিন্তু এবার তেমনটা দেখা যাচ্ছে না। প্রতি বছর এই অঞ্চলের ব্যবসায়ীরা কাঁচা কাঠাঁল গ্রাম-গঞ্জে থেকে কিনে নিয়ে এসে ট্রাকে করে রাজধানী ঢাকায় নিয়ে গিয়ে বিক্রি করত। কিন্তু এ বছর আর তাদের খুজে পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে কাঠাঁল ব্যবসায়ী জয়নাল জানান, তিনি প্রতি বছর কাঠাঁলের ব্যবসা করতেন। কিন্তু এবার তিনি কাঠাঁলের ব্যবসা ছেড়ে দিয়েছেন। কারণ কাঠাঁলের ব্যবসায় এখন আর আগের মত লাভ হয় না তেমন ক্রেতা পাওয়া যায় না।

Leave A Reply

Your email address will not be published.