Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ব্রাভোর চোখে কোহলি ক্রিকেটের রোনালদো

ব্রাভোর চোখে কোহলি ক্রিকেটের রোনালদো
ব্রাভোর চোখে কোহলি ক্রিকেটের রোনালদো

বিরাট কোহলিকে নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত চেন্নাইয়ের ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে বিরাটের মিল খুঁজে পেয়েছেন তিনি।

বেঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলি প্রসঙ্গে ডোয়াইন ব্রাভো বলেছেন, ‘বিরাটের সঙ্গে আমার ভাই (ড্যারেন ব্রাভো) অনূর্ধ্ব ১৯ ক্রিকেটে খেলেছে। আমি ভাইকে সবসময়ই বলি, বিরাটের সঙ্গে যোগাযোগ রাখতে, কিছু পরামর্শ নিতে।’

সেই সঙ্গে ব্রাভো আরও বলেন, ‘আমি বিরাটকে ব্যক্তিগতভাবে বলেছিলাম আমার ভাইকে ব্যাটিং নিয়ে পরামর্শ দেওয়ার কথা। বিরাটকে দেখলেই আমার ক্রিশ্চিয়ানো রোনালদোর কথা মনে পড়ে। ভারতের হয়ে হোক কিংবা আইপিএলে বেঙ্গালুরুর হয়ে যখনই বিরাট ব্যাট করে ওর প্রতিভা দেখে আমি মুগ্ধ হয়ে যাই। ওর (বিরাট কোহলি) ব্যাটিংকে তো সম্মান করতেই হয়।’

Leave A Reply

Your email address will not be published.