Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত ২০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তুচ্ছ ঘটনায় দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। জানা যায়, উপজেলার আদমপুর গ্রামের আহমদ আলীর গোষ্ঠীর ফরিদ মিয়া ও হোসেন মিয়ার বাড়ির লোকজনের মধ্যে বাড়ির রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিল। উক্ত ঘটনার জের ধরে গত কাল সকাল সাড়ে ৬টার দিকে উভয়পক্ষের লোকজন বাড়ির পাশের জমিতে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ২০ জন আহত হয়। আহতদের মধ্যে ফরিদ মিয়া (৫০), ফারুক মিয়া (২০), মাহবুব (২৮), ইমাম হোসেন (১৮), বকুলা বেগম (৩৫), কামরুল হোসেন (৩৫), লিলু মিয়া (৩৫), হোসেন মিয়া (৪৫), আলী মিয়া (৪২), বেনু মিয়া (৪০) কে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি ও অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব জানান, ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোন পক্ষই অভিযোগ দেয় নি।

Leave A Reply

Your email address will not be published.