Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ভাঙ্গায় কিশোরীর আত্মহত্যা

মোঃ রবিউল ইসলাম ভাঙ্গা, ফরিদপুর প্রতিনিধি।
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা হামিরদী গ্রামের সাদিয়া (১৪) ঘরের আড়ার সাথে গলায় উরনা পেছিয়ে সোমবার সকালে আত্মহত্যা করে। সে উক্ত উপজেলার হামিরদী গ্রামের নান্নু বেপারীর মেয়ে।
এ বিষয়ে সাদিয়ার পিতা নান্নু বেপারী জানান আমার মেয়ে কে ৪ মাস যাবত একই গ্রামে লাভু মাতুব্বরের ছেলে লিটন মাতুব্বর (১৯) আমার মেয়ে কে উত্তাপ্ত করে আসছিলো সে একাদিক বার আমার মেয়ে কে কুপ্রস্থাব দেন। মেয়ের বাবা আরো জানান, আমার মেয়ের জন্য লিটন তাহার শরীরের বিভিন্ন অংশে কেটে খত বিক্ষত করে। তাহারই কারনে আমার মেয়ে সাদিয়া আত্মহত্যা করে।
ঘটনার বিষয়ে লিটনের মা লাল বানু বেগম (৪০) জানান, আমাকে কেউ কোন দিন লিটন/ সাদিয়া ব্যাপারে কিছুই জানান নি আজকে ই জানতে পারলাম সাদিয়া আত্মহত্যা করেছে।
ভাংগা থানার পুলিশ উপ পরিদর্শক রতন কুমার মন্ডল জানান সাদিয়ার আত্মহত্যার বিষয়ে ভাংগা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave A Reply

Your email address will not be published.