Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ভাঙ্গায় নির্বাচন পরবর্তী সহিংসতা .সংঘর্ষে ২০-২৫টি বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাট

রবিউল ইসলাম, ভাঙ্গা প্রতিনিধিঃ nb-1
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর গ্রামে গত বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন পরবর্তী সহিংসতায় ২০/২৫টি বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, আওয়ামীলীগ নেতা সোহরাব ভূইয়ার সমর্থকদের সাথে আওয়ামীলীগ সদ্য যোগদানকারী নেতা গোলাম মওলার সমর্থকদের সাথে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কয়েক দফা সংঘর্ষ হয়।
উল্লেখ্য গত ২৮মে ভাঙ্গা উপজেলার ১২টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। তুজারপুর ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী সোহরাব ভূইয়ার নৌকার সাথে আওয়ামীলীগ মনোনয়ন প্রত্যাশী গোলাম মওলার এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব থেকেই বিরোধ চলছিল। নির্বাচনে সোহরাব ভূইয়া পরাজিত হন। নির্বাচনে গোলাম মওলার সমর্থক স্বতন্ত্র প্রার্থী পরিমল চন্দ্রের নির্বাচনে জয়লাভ করার পর সোহরাব ভূইয়ার সমর্থকদের বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে।

Leave A Reply

Your email address will not be published.