Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ভারতরতœ পাচ্ছেন দিলীপ

বিনোদন ডেস্ক:
ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরতœ সম্মানে ভূষিত হতে যাচ্ছেন দিলীপ কুমার। ভারতরতœ হিসেবে শিগগিরই তার নাম ঘোষণা করা হতে পারে বলে শোনা যাচ্ছে। ৯৩ বছর বয়সী এই বর্ষীয়ান অভিনেতার কথা গুরুত্ব দিয়েই ভাবছে মোদি সরকার। দিলীপ কুমারের শারীরিক অবস্থা ইদানীং খুব একটা ভালো যাচ্ছে না। তাই মুম্বাই থেকে দিল্লি এসে ভারতরতœ সম্মান তিনি গ্রহণ করতে পারবেন কি-না তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। অবশ্য সম্প্রতি মুম্বাইয়ে শশী কাপুরকে দাদাসাহেব ফালকে পুরস্কার দিয়ে আসা হয়। সেক্ষেত্রে দিলীপকেও মুম্বাইয়ে ভারতরতœ দিয়ে আসা যেতে পারে বলে প্রস্তাবনা উঠছে। এর আগে অটল বিহারী বাজপেয়ীর বাড়িতে গিয়ে ভারতরতœ দিয়ে এসেছিলেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য এর আগে পদ্মভূষণ (১৯৯১), দাদাসাহেব ফালকে পুরস্কার (১৯৯৪) ও পদ্মবিভূষণ (২০১৫) পান দিলীপ কুমার। ১৯৪৪ সালে ‘জোয়ার ভাটা’র মাধ্যমে রূপালি পর্দায় যাত্রা শুরু করেন তিনি। সর্বশেষ ১৯৯৮ সালে ‘কিলা’ ছবিতে দেখা গেছে তাকে।

Leave A Reply

Your email address will not be published.