Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ভারত সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ: রিয়াদ

স্পোর্টস ডেস্ক:
এবারের বিশ্বকাপে বাংলাদেশের হয়ে একাধিক রেকর্ডের সঙ্গে সঙ্গে সর্বোচ্চ রানটাও তার ব্যাট থেকেই আসে। তবে দেশে ফিরেই ঝিমিয়ে পড়েন এই ব্যাটিং অলরাউন্ডার। পাকিস্তানের বিপক্ষে রান করতে না পারলেও ভারত সিরিজে ফিরে আসার প্রত্যয় ব্যক্ত করেছেন রিয়াদ। রিয়াদ বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে দলকে আমি আশানুরূপ ব্যাটিং পারফর্মেন্স দিতে পারিনি। সে কারণে ভারতের বিপক্ষে সিরিজ আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেখানে যেন ভালো পারফর্ম করতে পারি, সে জন্য কষ্ট করছি। চেষ্টা করছি।’ ব্যাটিং নিয়ে যথেষ্ট পরিশ্রম করছেন তিনি। চিন্তা একটাই, ভারত সিরিজে ভালো করা। এক্ষেত্রে বিসিএলকে অনুশীলনের জায়গা হিসেবে মনে করছেন। এ বিষয়ে বলেন, ‘আমি আমার খেলাতেই মনোযোগ দিচ্ছি। যে সমস্ত জায়গায় ঘাটতি আছে, সেগুলো নিয়ে কাজ করছি। পাকিস্তানের বিপক্ষে সিরিজ ভালো কাটেনি। ভারতের বিপক্ষে সিরিজে তাই খুব ভালো পারফর্ম করতে হবে। দলের জন্য এবং নিজের জন্যও। সে কারণেই বিসিএলের ম্যাচটি আমার জন্য খুব গুরুত্বপূর্ণ।’ আগামী ১০ তারিখ থেকে টেস্ট ম্যাচের মধ্যে দিয়ে শুরু হতে যাচ্ছে ভারত সিরিজ। ফতুল্লাহতে টেস্ট অনুষ্ঠিত হওয়ার পর মিরপুরে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

Leave A Reply

Your email address will not be published.