ভূরুঙ্গামারীতে ইংরেজি শিক্ষার গুনগত মান উন্নয়নে ইংলিশ মিডিয়াম স্কুলের যাত্রা শুরু
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইংরেজি শিক্ষার গুনগত মান উন্নয়নের লক্ষ্যে ওরিয়েন্ট ইন্টারন্যাশনাল চাইল্ড কেয়ার স্কুল (OICS) নামে নতুন একটি শিক্ষা প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে । উপজেলার মহিলা কলেজ রোড সংলগ্ন স্কুল কার্যালয়ে শনিবার বিকেল ৩.৩০মিনিটে স্কুলের শুভ উদ্বোধন করেন উপজেলার বিশিষ্ট শিক্ষা অনুরাগী ভূরুঙ্গামারী ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুল জলিল সরকার। তিনি আশাবাদ ব্যক্ত করেন নবযাত্রা করা শিক্ষা প্রতিষ্ঠানটি সীমান্ত ঘেষা ভূরুঙ্গামারী উপজেলার কোমলমতি শিশুদের সোনার বাংলা তৈরির সোনার মানুষ হিসেবে গড়ে তুলবে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক ভূরুঙ্গামারী মহিলা কলেজের ইংরেজি বিষয়ের প্রভাষক মোঃ মাসুদ-আল করিম, ভূরুঙ্গামারী মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ খালেদুজ্জামান, ভূরুঙ্গামারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ.কে.এম মাহমুদুর রহমান রোজেন, সাংবাদিক আসাদুজ্জামান খোকন, শামসুজ্জোহা সুজন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন, বিশিষ্ট ব্যবসায়ী শহীদুল আলম ব্যাপারী প্রমুখ।



