ভূরুঙ্গামারীতে কৃতি ছাত্রীদের সংবর্ধনা আনুষ্ঠিত
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: এগিয়ে যাও সফলতার সাথে স্লোগানে উজ্জীবিত জে.এস.সি ও এস.এস.সি পরীক্ষায় সাফল্য অর্জনকারী ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃতি ছাত্রীদের সংবর্ধনা প্রদান করেছে বিদ্যালয়টি ।
রবিবার কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত কৃতি ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে জে.এস.সি পরীক্ষায় সাফল্য অর্জনকারী ২৩ জন মেধাবী ছাত্রী এবং এস.এস.সি পরীক্ষায় জি.পি.এ- ৫ প্রাপ্ত ০৪ জন মেধাবী শিক্ষার্থীকে মেডেল ও ক্রেস্ট প্রদান করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ভূরুঙ্গামারী সদর ইউপি চেয়ারম্যান এ.কে.এম মাহমুদুর রহমান রোজেন । এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাষক আবু বক্কর সিদ্দিক, উপজেলা একাডেমিক সুপারভাইজার এনছান আলী, অভিভাবক সদস্য মোফাচ্ছেল হোসেন শিকদার, আবুল কালাম আজাদ, সাংবাদিক রবিউল আলম লিটন সহ সকল শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবক মন্ডলী। উলেখ্য বিদ্যালয়টি ১৯৭১ সালে প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবদি উপজেলায় নারী শিক্ষা বিস্তারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।



