ভূরুঙ্গামারীতে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সমন্বিত খামার ব্যবস্থাপনা প্রকল্পের (আইএফএমসি) মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে । স্থানীয় ২৫ কৃষি পরিবারের পঞ্চাশ জন কৃষক- কৃষানীর অংশগ্রহনে ৪৭কর্মদিবসের প্রশিক্ষন শেষে মঙ্গলবার উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের বগনীর পাড় কৃষক মাঠ স্কুলের দিনব্যাপী মাঠ দিবসের আয়োজনে করে কৃষি সম্প্রসারন অধিদপ্তর । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টিগ্রেটেড ফার্ম ম্যানেজমেন্ট কম্পোনেন্ট (আইএফএমসি) প্রকল্পের রংপুর রিজিওনাল কো-অর্ডিনেটর ইউসুফ রানা মন্ডল । জয়মনিরহাট ইউপির সাবেক চেয়ারম্যান গোলাম রব্বানী তালুকদার বাদলের সভাপতিত্বে এবং উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা আব্দুস সোাবাহানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরনীতে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষন কর্মকর্তা বিধু ভূষন রায়, উপজেলা কৃষি কর্মকর্তা আকতারুজ্জামান, সাংবাদিক মোঃ যুবরাজ খান , আসাদুজ্জামান খোকন , শামসুজ্জোহা সুজন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল আলীম, ফিল্ড ফ্যাসিলিটেটর (এফএফ) মাসুদ তালুকদার, আবেদ আলী সহ স্থানীয় কৌতুহলী ব্যক্তিবর্গ । এ সময় সফল কৃষক কৃষানী আসাদুজ্জামান-নূরুন্নাহার বেগম , মোসলেম উদ্দীন-আখি আক্তার এবং আব্দুল গনি-হনুফা বেগম দম্পতির হাতে পুরস্কার হিসেবে স্প্রে মেশিন ও কোদাল তুলে দেয়া হয় । এছাড়া প্রশিক্ষনপ্রাপ্ত সকলকে সদনপত্র এবং প্রয়োজনীয় কৃষি উপকরন সংগ্রহের জন্য আর্থিক সহযোগিতা প্রদান করা হয় । অংশগ্রহনকারীদেরকে ধান চাষে সঠিক সার প্রয়োগ পদ্ধতি, প্রাকৃতিক উপায়ে উপকারী ও ক্ষতিকর পোকা চিহ্নিতকরন, রোগবালাই দমন, গবাদি পশু (গরু, ছাগল, হাস-মুরগী ) পালন, পশু মোটাতাজাকরন, ফল বাগান, সবজী চাষ এবং মৎস্য চাষের উপর হাতে কলমে প্রশিক্ষন দেয়া হয় । তাছাড়া মৎস্য অধিদপ্তর, প্রানী সম্পদ বিভাগ এবং কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সাথে যোগাযোগ স্থাপন ও প্রদত্ত সেবা গ্রহনের মাধ্যমে পতিত ভূমির সঠিক ব্যবহারে কৃষকের বাড়ীকে খামারে রূপান্তরিত করে আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতেই এ ধরনের প্রশিক্ষন প্রদান করা হচ্ছে। উল্লেখ্য , ডেনমার্কের আর্থিক সহযোগিতায় কুড়িগ্রামের নয়টি উপজেলাসহ দেশের ২৭৩ উপজেলায় কৃষক কৃষানীদের নিয়ে কাজ করছে আইএফএমসি প্রকল্প ।



