মধুখালীতে আর্ন্তজাতিক নারী নির্যাতন র্নিমূলকরন প্রচারভিযান পক্ষের আলোচনা ও র্যালি
রেজাউল করিম তুহিন, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি: ‘নারী নির্যাতন মানব না প্রতিকারে প্রতিরোধে সোচ্চার হব’ এই স্লোগানকে সামনে রেখে (২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ২০১৫) পযর্ন্ত আর্ন্তজাতিক নারী নির্যাতন নির্মূলকরণ প্রচারাভিযান পক্ষের অংশ হিসেবে গতকাল মঙ্গলবার সকালে ফরিদপুরের মধুখালীর পৌর এলাকায় আন্তর্জাতিক নারী নির্যাতন নির্মূলকরণ প্রচারভিযান পক্ষ উপলক্ষে ব্য্রাক (জিকিউএএল) কর্মসূচীর আয়োজনে এক আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। ব্র্যাক জিকিউএএল কর্মসূচীর সিনিয়র সেক্টর স্পেশালিষ্ট এসএম সারোয়ার হোসাইনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মধুখালী পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, ব্র্যাক উপজেলা ব্যবস্থাপক হাবিবুর রহমান প্রমুখ। আলোচনা শেষে একটি র্যালি পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।



