মধুখালীতে প্রকৃচি কর্মকর্তাদের মানববন্ধন
মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী উপজেলায় গতকাল বুধবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কে প্রকৃচি কর্মকর্তাদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মধুখালী উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মরত ২৬ ক্যাডার, নন কাডার ও ফাংশনাল সার্ভিস কর্মকর্তা কর্মচারীরা কৃত্য পেশাভিত্তিক জনপ্রশাসন গড়ে তোলা, বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইমস্কেল পূর্ণবহাল, উপজেলায় ইউএনও’র কর্তৃত্ব বাতিল, আন্ত:ক্যাডার বৈষম্য নিরসন সহ বিভিন্ন দাবীতে দুপুর ১২.৩০ থেকে ১টা পযর্ন্ত এক মানববন্ধন ও কালো ব্যাচ ধারন কর্মসূচী পালন করেন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা প্রকৗশলী জাহাঙ্গীর কবির, উপজেলা কৃষি কর্মকর্তা খালেদা পারভীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুল ইসলাম, সরকারী আইনউদ্দিন কলেজের প্রভাষক প্রদীপ কুমার প্রমুখ।



