ময়মনসিংহের গৌরীপুরে রামগোপালপুর ইউনিয়নে হেযবুত তওহীদ অফিস উদ্ধোধন
গৌরীপুর প্রতিনিধি; সারা দেশের ন্যায় যাবতীয় অন্যায়, অশান্তি, জঙ্গিবাদের বিরুদ্ধে হক ও ন্যায়ের পক্ষে সাধারন মানুষকে ঐক্যবদ্ধ করার লক্ষে নিস্বার্থ ভাবে কাজ করে যাচ্ছে হেযবুত তওহীদ আন্দোলন। এরই ধারাবাহিকতায় ময়মনসিংহ জেলা গৌরীপুর উপজেলা রামগোপালপুর ইউনিয়ন ধূরুয়া বাজার সংলগ্ন ২২জানুয়ারি সন্ধ্যায় ৬.০০ ঘটিকায় জমকালো আয়োজনে হেযবুত তওহীদ ইউনিয়ন কার্যালয় শুভ উদ্ধোধন হয়েছে। ময়মনসিংহ জেলা হেযবুত তওহীদ সাংগঠনিক সম্পাদক রাজিব আহম্মেদ এর সভাপতিত্বে উদ্ধোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা হেযবুত তওহীদ সংগঠনের সভাপতি মোঃ মোর্শেদ খান, জেলা হেযবুত তওহীদ সাধারন সম্পাদক মোঃ রহমত উল্লাহ, গৌরীপুর উপজেলা হেযবুত তওহীদ সাধারন সম্পাদক মোঃ হায়দার আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ উজ্জল আহম্মেদ, রামগোপালপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ জহিরুল ইসলাম মাষ্টার, রামগোপালপুর ইউনিয়ন হেযবুত তওহীদ সভাপতি মোঃ জালাল উদ্দিন, রামগোপালপুর ইউনিয়ন হেযবুত তওহীদ সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলামপ্রমূখ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সুশীল সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



