মহাদেবপুরে নব্বানের পিঠা উৎসব পালন
ইউসুফ আলী,মহাদেবপুর: বাঙ্গালীর ঐতিহ্যবাহী নবান্ন উৎযাপন উপলক্ষে নওগাঁর মহাদেবপুরে দিন ব্যাপি পিঠা উৎসবের আয়োজন করা হয়। উপজেলা প্রসাশনের উদ্ব্যোগে উপজেলা চত্তরে ১৫ নভেম্বর মঙ্গলবার এ উৎসাবের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সাত্তার নান্নু, মহিলা বিষয়ক অধিদপ্তর কর্মকর্তা আমেনা খাতুন, রাইগাঁ ইউপি চেয়ারম্যান মনজুর আলম মঞ্জু প্রমূখ। এ উৎসবে পিঠা স্টল দিয়ে সহযোগীতা করেন, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষনে থাকা নারী শিক্ষার্থী, উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা এবং উপজেলা পরিষদের সরকারী বাসভবনের থাকা কর্মকর্তাদের সহর্ধমিনীগন। নব্বানের এই পিঠা উৎসবে দিনভর বাঙ্গালীর সাংস্কৃতিক তুলে ধরাসহ নানা ধরনের পিঠার পসড়া সাজিয়ে থাকা স্টলগুলোতে সাধারণ মানুষের উপচেপড়া ভিড় অনেকের দৃষ্টি কেরেছেন।



