Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মাঠে ঢুকে মাশরাফিকে জড়িয়ে ধরলেন এক ভক্ত (ভিডিওসহ)

স্পোর্টস ডেস্ক: এমনটি সাধারণত ফুটবল মাঠে দেখা যায়। হঠাৎ করে মাঠে ঢুকে পড়েছেন কোন ভক্ত। জড়িয়ে ধরতে চাচ্ছেন প্রিয় খেলোয়াড়কে। কেউ কেউ আবার নিরাপত্তা কর্মীর হাত থেকে বাঁচার জন্য প্রাণপণ দৌড়ানও। তবে শেষ রক্ষা হয় না সাধারণত। ধরা পড়তে হয় নিরাপত্তারক্ষীদের হাতে। এমন চিত্র সাধারণত বাংলাদেশে দেখাই যায় না। তবে তা দেখা গেল ১ অক্টোবর মিরপুরে।
চলছে বাংলাদেশ-আফগানিস্তান তৃতীয় ওয়ানডে ম্যাচ। দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে আফগানিস্তান। ম্যাচের তখন ২৯তম ওভার চলছে। বল করছেন তাসকিন আহমেদ। দুই বল হওয়ার পর তৃতীয় বল করার জন্য দৌড় শুরু করেন তাসকিন। হঠাতই আম্পায়ার থামিয়ে দেন তাসকিনকে। সেটা অনাহূত পরিস্থিতি দেখেই। ঠিক তখন দেখা যায় মাঠে ঢুকে পড়েছে এক দর্শক।
পাগল সেই ভক্ত দৌড়ে এসেই জড়িয়ে ধরেন ক্যাপ্টেন মাশরাফিকে। মাশরাফিও বুকে টেনে নেন আদরের সঙ্গেই। তবে নিরাপত্তার দায়িত্বে থাকা লোকজন দ্রুত তাকে টেনে বের করার চেষ্টা করলেও মাশরাফি প্রথম দফায় তাদের নিবৃত করে। বেশকিছুক্ষণ থাকার পর নিরাপত্তা কর্মী ঐ পাগল ভক্তকে মাঠের বাইরে নিয়ে যায়।
পরে জানা যায়, ঐ দর্শক ভিআইপি গ্যালারীতে থেকে দ্রুত মাঠের ভেতর প্রবেশ করেছিলেন। কিন্তু প্রশ্ন হলো, এত নিরাপত্তার ভেতরেও কিভাবে দর্শক মাঠে ঢুকে পড়ে। তবে ভক্তদের প্রতি মাশরাফির দরদও যে কম না, তা এই ঘটনায় স্পষ্ট হয়েছে। ভিডিওতে দেখুন সেই মাশরাফি ভক্তের কাণ্ড..

https://www.youtube.com/watch?v=9wbBYM2Hedg&feature=youtu.be

Leave A Reply

Your email address will not be published.