মাদারীপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সভা
মাদারীপুর প্রতিনিধি: দেশ প্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন’ শিরোনামে মঙ্গলবার দিনব্যাপী দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ ২০১৬ উপলক্ষে আলোচনা সভা, উপস্থিত বক্তৃতা, স্লোগান প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। দুর্নীতি প্রতিরোধ কমিটি মাদারীপুর ও দুর্নীতি দমন কমিশনের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের আয়োজনে জাস্টিস রিফর্ম এন্ড করাপশন প্রিভেনশন প্রজেক্ট ও মাদারীপুর লিগাল এইড এসোসিয়েশনের সহযোগিতায় লিগাল এইড ট্রেনিং সেন্টারে সততা সংঘের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ^াস, দুর্নীতি দমন কমিশনের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো. ইফতেখারুজ্জামান, জেআরসিপি প্রজেক্টের মাদারীপুরের প্রোগ্রাম ম্যানেজার আবু দাউস শামীম প্রমুখ। সভাপতিত্ব করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির মাদারীপুর শাখার সহ-সভাপতি মো. রফিকুল্লাহ।



