Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মা যা শিক্ষাতে পারে হাজার শিক্ষকও তা শিক্ষাতে পারে না-এমপি আফল উদ্দিন

মিলন কবির-শার্শা

মা যা শিক্ষাতে পারে হাজার শিক্ষকও তা শিক্ষাতে পারে না। তাই প্রতিটি সন্তান কে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে মায়ের ভূমিকা অতুলনীয়। সোমবার বেলা সাড়ে ১১ টায় বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল এন্ড কলেজ আয়োজিত এক মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ইয়াকুব হোসেন বিশ্বাসের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুলের সার্বিক তত্তাবধায়নে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার ম-ল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদ আলহাজ্ব নুরুজ্জামান, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, গালর্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শহীদুল ইসলাম, প্রেস ক্লাব শার্শার সাধারণ সম্পাদক ইয়ানুর রহমান, বাগআঁচড়া প্রেস ক্লাবের সভাপতি আরিফুজ্জামান আরিফ, সাধারণ সম্পাদক আবু সাঈদ ও বাগআঁচড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হাসান তুতুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার, বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সালাম, ফারুক হোসেন, ইদ্রীস আলী, শাহীন সহ সকল শিক্ষক ম-লী, ছাত্রীদের মায়েরা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রেস ক্লাব শার্শার সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ ও প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক সবুজ বিপ্লব। পরে প্রতিষ্ঠানের ছাত্রীরা মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

Leave A Reply

Your email address will not be published.