মিশরের ফুটবল লিগ থেকে জামালেকের প্রত্যাহার
মিশরের শীর্ষস্থানীয় ফুটবল দল জামালেক খারাপ রেফারিং এর অভিযোগ তুলে প্রিমিয়ার লিগ থেকে নিজেদের প্রত্যাহার করে নিচ্ছে। গত মওসুমে চ্যাম্পিয়ন হয়েছিলো এই জামালেক। রবিবার সন্ধ্যায় এক ম্যাচে হেরে যাওয়ার পর তারা ঘোষণা দিয়েছে যে এই মওসুমে তারা আর খেলছে না।ওই ম্যাচে তারা এল গাইশের কাছে ৩-২ গোলে হেরে গেছে।
কায়রোভিত্তিক এই ক্লাবটি বলছে, খেলা শুরু হওয়ার চার মিনিটের মাথায় তাদের বিরুদ্ধে প্রথম যে পেনাল্টি দেওয়া হয়েছে এবং তাদের খেলোয়াড়কে লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে পাঠএনা হয়েছে রেফারির এই সিদ্ধান্তের সাথে তারা একমত নন। এই ম্যাচে জামালেকের বিরুদ্ধে দুটো পেনাল্টি পায় এল গাইশ।


