Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মুক্তিযুদ্ধের চেতনার আলোকে শ্রমিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে -নাজমুল হক প্রধান এমপি

বোদা প্রতিনিধি, পঞ্চগড়:
পঞ্চগড়-১ আসনের এমপি, বীর মুক্তিযোদ্ধা ও জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এমপি বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনার আলোকে শ্রমিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আর এদেশের শ্রমিক মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় সরকার কাজ করছে। তিনি শ্রমিক ও মেহনতি মানুষের পাশে থেকে কাজ করতে চান বলে আগ্রহ প্রকাশ করেন এবং শ্রমিকদের সাম্প্রদায়িক চেতনায় উদ্ধুদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি গত শনিবার সন্ধ্যায় জাসদ বোদা উপজেলা কমিটির আয়োজনে এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জাসদ উপজেলা কমিটির সভাপতি মো. ফয়জুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও অধ্যাপক এমরান আল আমিন। আরো বক্তব্য রাখেন, জাসদ পঞ্চগড় জেলা কমিটির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মজিদ বাবুল, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল ছাত্তার, বোদা পাথরাজ মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক বিকাশ অধিকারী, পঞ্চগড় চিনিকল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জামাল হোসেন, জাতীয় শ্রমিক জোট পঞ্চগড় জেলা শাখার আহ্বায়ক নাইবুল ইসলাম, জাসদ আটোয়ারী উপজেলার সম্পাদক মোজাম্মেল হক, জাসদ নেতা আমিন উদ্দীন ও শ্রমিক নেতা সামিউল হক প্রমুখ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Leave A Reply

Your email address will not be published.