Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মৃত্যু পরোয়ানা পড়ে শোনানো হলো মীর কাসেমকে

kasem-aliমানবতাবিরোধী অপরাধের ফাঁসির আদেশ পাওয়া জামায়াত নেতা মীর কাসেম আলীকে মৃত্যু পরোয়ানা পড়ে শুনানো হয়েছে। মঙ্গলবার সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে কারা কর্তৃপক্ষ তাকে মৃত্যু পরোয়ানার আদেশ পড়ে শোনানো হয়েছে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেলার মোঃ নাশির আহমেদ জানান, মানবতাবিরোধী যুদ্ধাপরাধের মামলায় ফাঁসিতে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি জামায়াত নেতা ব্যারিস্টার মীর কাসেম আলী কারাগারের ৪০ নম্বর কনডেম সেলে বন্দী আছেন। উচ্চ আদালতে মীর কাশেম আলীর ফাঁসি বহাল রেখে পূর্ণাঙ্গ রায় ট্রাইব্যুনালে পৌঁছালে মৃত্যু পরোয়ানা জারি করা হয়। নিয়ম অনুযায়ী মৃত্যু পরোয়ানার আদেশ সোমবার রাতেই প্রথমে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। পরে উক্ত আদেশের কপি রাত ১২টার দিকে থেকে বিশেষ ব্যবস্থায় কাশিমপুর কারাগারে পৌঁছায়। রাত বেশি হয়ে যাওয়ার কারণে আজ সকালে মীর কাসেম আলীকে মৃত্যু পরোয়ানার আদেশ পড়ে শুনান হয়েছে।

রায় পড়ে শোনানোর সময় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২-এর জেল সুপার প্রশান্ত কুমার বালা, জেলার মোঃ নাশির আহমেদসহ কারাগারের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এসময় মীর কাশেম আলীকে স্বাভাবিক থাকতে দেখা গেছে বলে জানান কারা কর্তৃপক্ষ।

Leave A Reply

Your email address will not be published.