Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারির ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প জাতীয় জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছেন। তার এই ঘোষণা যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে অবৈধ প্রবেশ বন্ধ এবং সীমান্ত নিরাপত্তা জোরদার করার উদ্দেশ্যে।

সোমবার বাংলাদেশ সময় রাত ১১টার দিকে ওয়াশিংটন ডিসির কংগ্রেস ভবনের ক্যাপিটল রোটান্ডায় তিনি শপথ গ্রহণ করেন। শপথের পরপরই ট্রাম্প বেশ কিছু নির্বাহী আদেশ জারি করার পরিকল্পনার কথা জানান।

তিনি বলেন, অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ বন্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে। সেই সঙ্গে অবৈধভাবে থাকা লাখ লাখ অপরাধীকে তাদের নিজ দেশগুলোতে ফেরত পাঠানো হবে।

ট্রাম্প তার পূর্ববর্তী রিমেইন ইন মেক্সিকো (মেক্সিকোতেই থাকো) নীতি পুনরায় কার্যকর করার ঘোষণা দেন। সীমান্ত এলাকায় অতিরিক্ত সৈন্য ও জনবল মোতায়েনের কথাও উল্লেখ করেন।

এছাড়া মাদক চক্রগুলোকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেওয়ার বিষয়টি তার নির্বাহী আদেশে অন্তর্ভুক্ত থাকবে।

ভাষণে ট্রাম্প তার শপথ নেওয়ার দিনটিকে “মুক্তির দিন” হিসেবে অভিহিত করেন। তার এসব সিদ্ধান্ত এবং নীতির লক্ষ্য হলো যুক্তরাষ্ট্রের সুরক্ষা নিশ্চিত করা ও অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করা।

Leave A Reply

Your email address will not be published.