মোহাম্মদপুরে বিদেশী পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ ২ ছিনতাইকারী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুর থেকে ১টি বিদেশী পিস্তল,ম্যাগজিন ও গুলিসহ ২ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২ এর একটি দল বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুরের সাদেক ফিলিং স্টেশনের সামনে পৌছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় সন্ত্রাসীদের পিছু ধাওয়া করে ছিনতাইকারী ধলু মিয়া (১৯)ও মোঃ হাসান (১৯) কে আটক করে র্যাব । তাদের দেহ তল্লাশি করে ০১ টি বিদেশী পিস্তল, ০৫ রাউন্ড গুলিসহ ০১ টি ম্যাগাজিন এবং ছিনতাই কাজে ব্যবহারের জন্য সরঞ্জামাদি (ছুরি-২৫ ইঞ্চি) উদ্ধার করা হয় । তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় রাজধানীর বিভিন্ন স্থান থেকে তারা ছিনতাইয়ের উদ্দেশে একত্রিত হচ্ছিল। ইতিমধ্যে তারা বেশ কয়েকটি ছিনতাইয়ে অংশ নিয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, যে এলাকায় তারা ছিনতাই করে সে এলাকায় দুই/একজন স্থানীয় ছিনতাইকারীও সাথে যুক্ত থাকে। স্থানীয় এলাকা হতে তথ্য সংগ্রহ করে ছিনতাই করার স্থান নির্ধারণ করে।



