যশোর জেলার শ্রেষ্ট ইউএনও হলেন শার্শা উপজেলার পুলক কুমার মন্ডল
মিলন কবির যশোর থেকে : এবছর যশোর জেলার শ্রেষ্ঠ ইউএনও হলেন শার্শা উপজেলার সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা পুলক কুমার মন্ডল। তার এই পুরস্কারকে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছেন বাগআঁচড়া প্রেসক্লাবের সভাপতি আরিফুজ্জান আরিফ,সাধারন সম্পাদক আবু সাইদ, সাংগঠনিক সম্পাদক মিলন কবিরসহ প্রেসক্লাবের অন্যান্য সকল সাংবাদিকবৃন্দ। বিবৃতিতে তারা বলেন,বর্তমান সরকারের সকল উন্নয়ন কর্মকান্ড অত্র উপজেলার প্রতিটি মানুষের দোর গোড়ায় পৌছে দিতে ইউএনও মহোদয় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি ধর্ম, বর্ণ, ছোট, বড়,ধনী, গরীব, দলবেদল চেনেন না। সবাই তার কাছে সমান। আমরা তার এই সাফল্যের সফলতা ও সুস্থ্য কামনা করি।



