যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা, নিহত ১৪
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি প্রতিবন্ধী সেবাকেন্দ্রে বন্দুকধারীদের হামলায় ১৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৪ জন। স্থানীয় সময় বুধবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। খবর বিবিসির। হামলার পরপরই পুলিশের অভিযানে ব্যাপক গোলাগুলির মধ্যে এক নারী ও এক পুরুষ বন্দুকধারী নিহত হয়েছেন বলে বিবিসির খবরে বলা হয়েছে। তাদের কয়েকজন একটি এসইউভিতে চড়ে ঘটনাস্থল থেকে পালিয়েছে বলে জানিয়েছেন স্যান বার্নারডিনোর পুলিশ প্রধান জ্যারড বারজুয়ান। পুলিশ বলছে, হামলাকারীদের হাতে অ্যাসল্ট রাইফেল ও হ্যান্ডগান ছিল। তাদের পোষাক ছিল সামরিক কায়দার। গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের সহকারী পরিচালক ডেভিড বোডিচ বলেন, ‘হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।’



