যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আফগানিস্তান-পাকিস্তান-সিরিয়া বানাতে চায় : বিমানমন্ত্রী
আনোয়ার হোসেন, রাণীশংকৈল প্রতিনিধি: এই দেশ বার আওলিয়ার দেশ শাহপরায়ণ ও শাহাজালালের দেশ বাংলাদেশ। এই দেশ অনেক কষ্টের বিনিময়ের দেশ এ দেশকে স্বাধীন করতে অনেক তাজা প্রাণের রক্ত দিতে হয়েছে হারাতে হয়েছে হাজারেও মা বোনের ইজ্জত। আর এই দেশকে যুক্তরাষ্ট্র পাকিস্তান আফগানিস্তান,সিরিয়া রাষ্ট্রের মতো বানাতে চাই। তিনি যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বলেন, আপনাদের এই ধরনের ব্যবহারের আমরা ব্যথিত আমরা আপনাদের হুশিয়ারী করে দিয়ে বলতে চাই আপনাদের আমাদের প্রয়োজন নেই আজ আমরা নিজেই স্বয়ং সম্পূর্ণ। মন্ত্রী বিএনপি জামায়াতের সমালোচনা করে বলেন, বিএনপি জামায়াত দেশদ্রোহী এরা দেশকে অস্থীশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলার চক্রান্ত করছে। তিনি বর্তমান দেশে একের পর এক মন্দির মসজিদ ধর্মযাজকদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এগুলো দেশের জন্য ন্যক্কারজনক ঘটনা তিনি বিএনপি জামায়াতকে ইঙ্গিত করে বলেন, এগুলো তাদের পরোক্ষ মদদে হচ্ছে তিনি আরো বলেন দেশে কোন আইএস বা জঙ্গি নেই এগুলো একটি বৃহৎ মহলের মদদে ঘটছে। তিনি তার পার্টির কৃষক শ্রমিক জনতাকে ঐক্যবদ্ব হয়ে সাধারণ মানুষের পাশে দাড়াতে ও এই হামলাগুলো মোকাবলা করতে বলেন। গত ১২ ডিসেম্বর সন্ধ্যায় ঠাকুরগায়ের রানীশংকৈল কেন্দ্রীয় স্কুল মাঠে বাংলাদেশের ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় নেতা মরহুম কমরেড সোহরাব আলীর শোকসভায় ওয়ার্কাস পার্টির জেলা সভাপতি ঠাকুরগাও-৩ আসনের এমপি কমরেড ইয়াসিন আলীর সভাপতিত্বে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি সভাপতি কমরেড রাশেদ খান মেনন এ কথাগুলি বলেন। তিনি তার বক্তব্যর শেষের দিকে তার পার্টির মরহুম কমরেড আশির উদ্দীন চেয়ারম্যান,মনু মন্সী,সোহরাব আলীর আত্বার মাগফিরাত কামনা করে বলেন তাদের ব্যক্তিত জীবনে তারা অনেক ত্যাগী নেতা ছিলেন,তারা সবাই দেশের মানুষের ন্যায্য দাবি আদায় করতে গিয়ে বিভিন্ন মামলায় সাজা খেটেছেন অনেক অন্যায় অত্যাচার সহ্য করেছেন তিনি বলেন, এরা রানীশংকৈলের মানুষের কাছে আমাদের কাছে চির অমর হয়ে থাকবেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন, ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড ফজলে হাসান বাদশা এমপি.পলিট ব্যুারো সদস্য কমরেড মাহমুদুল হাসান মানিক,ঠাকুরগাও জেলা ওয়ার্কাস পার্টির সম্পাদক কমরেড ফযজুল ইসলাম,সংরক্ষিত ৩০১ আসনের এমপি আ’লীগ নেত্রী সেলিনা জাহান লিটা,নারী নেত্রী শেফালী বেগম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,রানীশংকৈল আ’লীগ সভাপতি সইদুল হক,সম্পাদক তাজউদ্দীন,বিএনপি সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আইনুল হক মাষ্টার রানীশংকৈল ন্যাপ, কমিনিষ্ট পার্টিসহ যুব ও ছাত্র মৈত্রীর জেলা নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ওয়ার্কাস পার্টির সদস্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম।



