Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

যেখানে বাংলাদেশের সঙ্গী পাকিস্তান

স্পোর্টস ডেস্ক:
চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের জায়গা নিশ্চিত করা নিয়ে এই পর্যন্ত কম জল ঘোলা হয় নি। বিশ্বকাপের পরে বাংলাদেশের সাথে বাংলাওয়াশ হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছিলো পাকিস্তানের। শ্রীলংকার বিপক্ষে পাঁচ ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচ শেষে ৩-১ ব্যবধানে এগিয়ে গিয়ে সিরিজ জিতলো পাকিস্তান। আর এই ম্যাচ জয়ের মাধ্যমে সব আশঙ্কা দূর করে চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত করল তারা। আইসিসি র‌্যাংকিংয়ে বাংলাদেশের পরেই এখন পাকিস্তানের অবস্থান। এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে  ইতোমধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ। পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে যেকোনো একটি দল অষ্টম দল হিসেবে খেলার সুযোগ পাবে সেখানে। সেক্ষেত্রে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ে নিশ্চিত হলো পাকিস্তানের চ্যাম্পিয়ন ট্রফি। সিরিজ জয়ে পাকিস্তানের রেটিং পয়েন্ট এখন ৯০। ফলে ক্যারিবিয়ানদের পেছনে ফেলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করল আজহার আলীর দল। তবে জিম্বাবুয়েতে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজে পাকিস্তান যদি জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যায় তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ হারাতে পারে তারা। তবে সেটা অবশ্য নানা হিসাব-নিকাশের ওপর নির্ভর করবে।

Leave A Reply

Your email address will not be published.