রংপরে বুধবার থেকে দুইদিন ব্যাপী তথ্য ও জ্ঞান মেলা শুরু
রংপুর প্রতিনিধি : রংপুর টাউন হল মাঠপ্রাঙ্গণে ‘‘মেলায় অংশগ্রহণ করি, দুর্যোগ ঝুকি হ্রাসে ভূমিকা রাখি’’ শ্লোগানে দুই দিনব্যাপী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং ইউএনডিপি পরিচালিত কম্প্রিহেনসিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রাম(সিডিএমপি ২) এবং বিভাগীয় প্রশাসন, রংপুর-এর যৌথ উদ্যেগে দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা ও জ্ঞান মেলা ২০১৫ আগামীকাল বুধবার থেকে অনুষ্ঠিত হবে।
গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান রংপুর বিভাগীয় কমিশনার মুহাম্মদ দিলোয়ার বখ্ত। সংবাদ সম্মেলনে আরো জানা যায়, দুই দিনব্যাপী এ মেলায় উদ্বোধীন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মো. শাহ্ কামাল।
মেলার কর্মসূচিতে থাকছে কারিগরি অধিবেশন, স্টল প্রদর্শনী, পোষ্টার ও আলোকচিত্র প্রদর্শনী, চিত্রাঙ্কন, রচনা, কুইজ, বিতর্ক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ, সমাপনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।



