রংপুরের পীরগঞ্জে স্বাধীনতা যুদ্ধের স্থানটি সংরক্ষিত করার দাবী এলাকাবাসীর
মনোয়ার হোসেন লিটন, পীরগঞ্জ, রংপুর প্রতিনিধি: ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে রংপুরের পীরগঞ্জে প্রথম হানাদার বাহিনীর সাথে সম্মুখ সফল যুদ্ধ অনুষ্ঠিত হয় পীরগঞ্জ সদরের উত্তর পাশের্^ ঐতিহাসিক আংরার ব্রীজে। স্থানটি পরবর্তী প্রজন্মের নিকট স্মরনীয় করে রাখার দাবী স্বাধীনতা স্বপক্ষের এলাকাবাসীর। “পীরগঞ্জের মুক্তিযুদ্ধ” নামক বইয়ের সূত্র থেকে জানা যায় ১৯৭১ সালে ২৬ শে মার্চ স্বাধীনতা ঘোষনা হওয়ার পর দেশের বিভিন্ন স্থানে হানাদার বাহিনীর সাথে লড়াইয়ের অংশ হিসেবে ১৯৭১ সালে ১৬ই এপ্রিল ১লা বৈশাখ পাক সৈন্যদের গতিরোধ করার জন্য আংরার ব্রীজের একাংশ ভেঙ্গে উজিরপুর মরহুম আকবর আলী মাস্টার সাহেবের বাড়ির পাশে ও ব্রীজের পশ্চিম পাশে মাঝিপাড়ায় মুক্তিযোদ্ধারা বাংকার খনন করে পজিশন গ্রহন করে। ১৬ই এপ্রিল বিকাল সাড়ে পাঁচটার সময় ৩-৪ টি হানাদার বাহিনীর জলপাই রংয়ের গাড়ী ব্রীজের নিকট পৌছে মুক্তি সেনাদের আগমনের ও ব্রীজ ভাঙ্গ দেখলে কিছু বুঝে ওঠার পূর্বেই মুক্তিযোদ্ধারা পাক সেনাদের গাড়ি লক্ষ্য করে গুলি বর্ষন করে। পাল্টা গোলা গুলির পর হানাদার বাহিনী পিছু হোটতে বাধ্য হয়। সেদিনের সফল সম্মুখ যুদ্ধে ৪০/৫০ জন মুক্তিযোদ্ধা অক্ষত থাকলেও ৩/৪ জন হানাদার বাহিনীর সদস্য মৃত্যু বরণ করে। পরের দিন ১৭ই এপ্রিল রংপুর সেনানিবাস থেকে সাজোয়া বাহিনীর গাড়ী এসে উজিরপুর মরহুম হোসেন আলী মিয়া ও মরহুম আফজাল হোসেনের বাড়িঘর সহ পশ্চিম পাশের্^ বীরেন্দ্রনাথ সরকারের বাড়ি সহ মাঝিপাড়ার বহু ঘর-বাড়ি জ¦ালিয়ে দেয়। মহান মুক্তিযুদ্ধে সম্মুখ সফল যুদ্ধের স্থানটি সংরক্ষিত ও স্বরনীয় করে রাখার জন্য বর্তমান মুক্তিযুদ্ধের স্বপক্ষে সরকারের নিকট দাবী জানিয়েছে ক্ষতিগ্রস্থ পরিবার ও স্বাধীনতার স্বপক্ষের এলাকাবাসী।



