রংপুরের মিঠাপুকুরে জায়গীরহাটে হেযবুত তওহীদের আলোচনা সভা অনুষ্ঠিত
আমিরুল ইসলাম, রংপুরঃ
রংপুরের মিঠাপুকুর উপজেলার সন্ত্রাস-জঙ্গিবাদ ধর্মব্যবসা ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা মূলক আলোচনা সভা করেছে রংপুর জেলা শাখা হেযবুত তাওহীদ।
রোববার সন্ধ্যায় উপজেলার জায়গীর হাটে হেযবুত তওহীদ মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি মাওলানা রুহুল আমিনের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সন্ত্রাস জঙ্গিবাদ সাম্প্রদায়িকতা ধর্মব্যবসা ও মাদক সহ সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ জাতি গড়ার লক্ষ্যে হেযবুত তওহীদের সচেতনতামূলক কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন রংপুর জেলা শাখার সভাপতি আব্দুল কুদ্দুস শামীম ।
উপজেলার হাজারো জনতার স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন হেযবুত তওহীদ রংপুর জেলার আন্তঃধর্মীয় যোগাযোগ বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াহাব মিন্টু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান বাবু, উপজেলা শাখার সাধারণ সম্পাদক খন্দকার রাসেল আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা শান্তিপূর্ণ সমাজ গঠনে হেযবুত তওহীদের জনসচেতনতামূলক কার্যক্রমের সাথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।



