Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রংপুরের মিঠাপুকুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

1117মিঠাপুকুর প্রতিনিধি: রংপুরের মিঠাপুকুরে রুপসী উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের যৌথ আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা-২০১৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার রুপসী উচ্চ বিদ্যালয় মাঠে ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন, ১নং খোড়াগাছ ইউপি চেয়ারম্যান নূর আলম, উপজেলা শিক্ষা অফিসার আব্বাছ আলী ভূঁইয়া, সহকারী শিক্ষা অফিসার মনিরুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন রুপসী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রহমান লিটন। এছাড়া অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক রেজাউল হক, বদরুল আলম, ইউপি সদস্য মোহসিন আলী ও শিক্ষক-শিক্ষিকাসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.