রংপুরে তিন দিনব্যাপী শীতকালীন আয়কর মেলার উদ্বোধন
রংপুর প্রতিনিধি: ‘সুখী স্বদেশ গড়তে ভাই, আয়করের বিকল্প নাই’ এই শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার রংপুর কর অঞ্চলের আয়োজনে ৩ দিনব্যাপী শীতকালীন আয়কর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সকালে রংপুর মহানগরীর কাচারী বাজারের কর ভবন প্রাঙ্গনে আয়কর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর জরীপ ও পরিদর্শন) মোঃ লোকমান চৌধুরী।
রংপুর কর অঞ্চলের কর কমিশনার অনিমেষ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রংপুরের জেলা প্রশাসক রাহাত আনোয়ার। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত কর কমিশনার আব্দুস শহীদ কবির, রংপুর চেম্বারের প্রেসিডেন্ট আব্দুল কাশেম, ট্যাক্সসেস বার এসোসিয়েশনের সভাপতি দিপক কুমার সাহা, সহ-সভাপতি এ্যাডভোকেট শফিকুল ইসলাম প্রমুখ।
মেলায় রংপুর জেলার সকল শ্রেণীর করদাতাগণ ২০১৫-২০১৬ করবর্ষের আয়কর রিটার্ন দালিখ, ই-টিআইএন রেজিষ্ট্রেশন ও রি-রেজিষ্ট্রেশন করতে পারবেন।



