রংপুরে দৈনিক ইত্তেফাকের ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
রংপুর অফিস: প্রাচীনতম ঐতিহ্যবাহী পত্রিকা দৈনিক ইত্তেফাকের ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় রংপুর চেম্বার অব কমার্স অডিটোরিয়াম হল রুমে দৈনিক ইত্তেফাকের রংপুর অফিস প্রধান মো. ওয়াদুদ আলীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা শরফুদ্দীন আহমেদ ঝন্টু।
দৈনিক ইত্তেফাকের পথচলার উপর স্মৃতিচারণ করে আলোচনা সভায় বক্তব্য রাখেন ভাষা সৈনিক আনিসুল হক পেয়ারা, জেলা প্রশাসক রাহাত আনোয়ার, রংপুর প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ছদরুল আলম দুলু, বাংলাদেশ আ’লীগ রংপুর জেলা শাখার সাধারন সম্পাদক এ্যাড. রেজাউল করীম রাজু, রংপুর চেম্বার অব কমার্সের সভাপতি মো. আবুল কাশেম,বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর হোসেন চাঁনসহ রংপুরের বিভিন্ন মহল থেকে আগত নেতাকর্মীবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া কর্মী।
দৈনিক ইত্তেফাকের সাহসী ভূমিকার স্মৃতিচারণ শেষে উপস্থিত অতিথিবৃন্দ কেক কেটে ৬৩ বর্ষপূর্তি পালন করেন।



