রংপুরে প্রভাব নেই হরতালের; গ্রেপ্তার ৫৫
রংপুর প্রতিনিধি: রংপুরে ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে জামায়াতের ডাকা সকাল সন্ধ্যা হরতাল। হরতালে কোন পিকেটিং না হলেও নাশকতার অভিযোগে রাতে বিএনপি-জামায়াতের ১৩ জনসহ ৫৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে বিএনপির ৬ এবং জামায়াতের ৭ কর্মী রয়েছে।
হরতালে নগরীর অধিকাংশ দোকানপাট খোলা আছে। স্কুল-কলেজ, অফিস আদালত, ব্যাংক বীমা চলছে স্বাভাবিকভাবে। সড়ক মহাসড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ট্রেন চলাচল রয়েছে আগের নিয়মেই। তবে যে কোন নাশকতা ঠেকাতে র্যাব পুলিশের পাশাপাশি বিজিবির টহল অব্যাহত আছে।
পুলিশ সুপার আব্দুর রাজ্জাক জানান, যে কোন পরিস্থিতি মোকাবিলায় পুলিশ তৎপর রয়েছে।



