রসিক মেয়র ঝন্টুর বিরুদ্ধে আইন ভঙ্গ করে প্রচারনার অভিযোগ
মুহাম্মদ রফিক, রংপুর: আসন্ন রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টুর বিরুদ্ধে আবারো আইন ভঙ্গ করে প্রচারনা চালানোর অভিযোগ তুলেছেন আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সাধারণ সম্পাদক দলের মনোনয়ন প্রত্যাশী রাশেক রহমান। মঙ্গলবার দুুপুরে নগরীর একটি রেস্টেুরেন্ট সাংবাদিকদের কাছে এ অভিযোগ তোলেন তিনি।
বলেন, নিষেধাজ্ঞা থাকার পরও সরকারি গাড়ি, পুলিশসহ সরকারি সহযোগিতা নিয়ে নর্বাচনী প্রচারনার কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। যা দু:খ জনক এবং আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন তিনি। বলেন, ৫ নভেম্বর সিটি করপোরেশনের তফশিল ঘোষনার পর আইন ভাঙ্গা হবে, আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ঘুরে বেড়ানো হবে এটা আমরা মেনে নিতে পারি না। এই বিষয়ে প্রতিবাদ করার জন্যই এই আয়োজন।
রাশেক বলেন, মানুষ যাকে ভালো বাসবে তাকে ভোট দিবেন। রংপুর মহানগরের মানুষ একজন কিøন ইমেজের, সৎ, নির্ভিক কর্ম উদ্দিপনা সম্পন্ন ব্যক্তিকে প্রতিনিধি হিসেবে দেখতে চায়।
রাশেক রহমান মেরকে ইঙ্গিত করে অভিযোগ করে বলেন, গতকাল সোমবার সন্ধায় নগরীর ১৫ নম্বর ওয়ার্ডে সরকারি গাড়ি এবং পুলিশসহ সরকারি সহযোগিতা নিয়ে তিনি প্রচারনার কাজ করছেন।তিনি আইন ভঙ্গ করছেন। কারো আইন ভাঙ্গাকে আমরা ভয় পাই না। তবে, এত পরিশ্রম এত ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আনিন্দ সুন্দর একটি দেশ তৈরি করার চেষ্টা করছেন। যেখানে একদিন আমরা গর্বকরে বলতে পারবো আইনের শাসনে বাঙ্গালি বিশ্বাস করে, আইনের শাসনের নাম বাংলাদেশ। সেই দেশে কীভাবে দিনে দুপুরে আইন ভঙ্গ করে নির্বাচনী প্রচারনা চালায় এটা আমার বোধগম্য নয়। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একটি সুন্দর সুষ্টু নির্বাচনে এগিয়ে আসার আহবান জানান তিনি।
উন্নয়ন প্রবৃদ্ধি এবং স্বাচ্ছন্দময় জীবনের নকশাকাথা তৈরি করেছেন শেখ হাসিনা । তাই, মানুষ নৌকা মার্কায় ভোট দিবে বলে আশা প্রকাশ করেন তিনি । এবং তারুণ্যময় নেতৃত্বে নগরবাসী রাশেক রহমানকে মেয়র পদে দেখতে চায় বলেও দাবী তার।
আগে নির্বাচন কমিশন থেকে পোষ্টার ফেষ্টুন নিজ দায়িত্ব খুলে ফেলার নির্দেশ দিয়েছে। কিন্তু তিনি মেয়র করেন বলেন অভিযোগ রাশেক রহমানের। সে কারণে রংপুরের তরুণ, যুবক, বৃদ্ধ, ছাত্র, কৃষক জনতা রংপুর নির্বাচন অফিস ঘেরাও করেছে। সেখানে তাদের দাবী পেশ করেছে।
এসময় রংপুরে কর্মরত বিভিন্ন টেলিভিশন, জাতীয় এবং স্থানীয় পত্রিকার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিকেলে রংপুর বিভাগীয় কর্মকর্তাকে নির্বাচনী প্রচারনায় ব্যক্তি বিশেষের পক্ষপাতিত্ব না করার জন্য একটি আবেদন করেন। তাতে আবেদনকারী হিসিবে লেখা আছে সচেতন নাগরিক কমিটি, রংপুর।



