Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রাজধানীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ হাইকোর্ট প্রাঙ্গণের জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে শরিক হন। ঈদুল ফিতরের প্রধান জামাতে ইমামতি করেন চট্টগ্রামের জাতীয় মসজিদ জমিয়াতুল ফালাহ এর খতিব অধ্যক্ষ মাওলানা আল্লামা জালালউদ্দিন আল কাদেরী।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিচারপতি, কূটনীতিক ও রাজনীতিকসহ সর্বস্তরের নাগরিকরা ঈদের প্রধান জামাতে অংশ নেন।

জাতীয় ঈদগাহ ঘিরে তৈরি করা হয় কঠোর নিরাপত্তা বলায়। মূল প্রবেশ পথে ছিল তিনটি আর্চওয়ে। পাশেই ছিল ডিএমপির নিয়ন্ত্রণ কক্ষ। সেখান থেকে ক্লোজড সার্কিট ক্যামেরার মাধ্যমে পুরো এলাকা পর্যবেক্ষণ করা হয়। বাইরে র‌্যাব, পুলিশ, গোয়েন্দা সংস্থাগুলোর সদস্যরা ছিলেন তৎপর।

এ ছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হচ্ছে। প্রথম জামাত সকাল ৭টায় অনুষ্ঠিত হয়।

Leave A Reply

Your email address will not be published.