রাজধানীতে জঙ্গি সন্দেহে গ্রেফতার ৪
রাজধানীর কল্যাণপুরে অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাতে কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান চালানো হয়। মঙ্গলবার ডিবির পক্ষ থেকে পাঠানো বার্তায় জানানো হয়েছে, আটককৃতদের কাছ থেকে জিহাদি বই উদ্ধার করা হয়েছে।
বার্তায় আরো বলা হয়েছে, মঙ্গলবার বেলা ১১টায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।



