Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রাজধানীর বিমানবন্দরে বাস দূর্ঘটনা : নিহত ১, আহত ১০

download (7)রাজধানীর বিমানবন্দরের কাওলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়েছে। এতে বাস উল্টে গিয়ে এক বাসযাত্রী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১০ জন। শুক্রবার বেলা ১২টার দিকে কাওলা ফুটওভার ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাসযাত্রীর পরিচয় পাওয়া যায়নি। মো. শামীম আহম্মেদ(৩৯), ইসমাইল হোসেন(৩৫) ও তার স্ত্রী মোছা. জয়নব আক্তার(২২), মোছা. রিনা আক্তার(৫০), মো. মিজানুর রহমান(৫০), মো. রিয়াদ(১৩), সাইদুল ইসলাম, মোছা. রাহাতুন বিবি(৬০) ও তার দুই নাতি-নাতনি সিয়াম এবং সায়মা। তাদের প্রথমে ঢাকা কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হলে পরে ঢাকা মেডিকেল কলেজে রেফার্ড করা হয়।

বিমানবন্দর থানার ওসি সফিকুল ইসলাম জানান, ছালছাবিল পরিবহনের একটি বাস টঙ্গী থেকে ঢাকায় আসার পথে কাওলা ফুটওভার ব্রিজের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায়। এ সময় বাসটি উল্টে গেলে কয়েকজন বাসযাত্রী আহত হন। তাদের উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। তবে তার নাম জানা যায়নি।

Leave A Reply

Your email address will not be published.