Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

‘রাজনীতিতে’ অপু বিশ্বাস!

apu_6992বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের নবাগত নির্মাতা বুলবুল বিশ্বাসের প্রথম চলচ্চিত্র ‘রাজনীতি’ সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন অপু বিশ্বাস। সিনেমাটিতে নায়ক শাকিব খান ও জায়েদ খানের বিপরীতে অভিনয় করবেন তিনি।

গতকাল সোমবার রাতে বুলবুল বিশ্বাস তার ফেসবুকে অপু বিশ্বাস চুক্তিপত্রে সাইন করছেন এমন একটি ছবি পোস্ট করেন। স্ট্যাটাসটিতে তিনি লিখেন, ‘ডাবল বিশ্বাস-এ ডাবল ধামাকা। এবারে ‘রাজনীতি’-তে যুক্ত হলেন অপু বিশ্বাস। ইনশাআল্লাহ শাকিব খান-অপু বিশ্বাস জুটি আবারও তাদের জাদু দেখাবেন ‘রাজনীতি’-র ময়দানে।’

নির্মাতা জানান, এর মধ্যে নেপালে শাকিব খানকে নিয়ে চলচ্চিত্রটির বিশেষ কিছু অংশের শুটিং করেছেন। এবার কোরবানি ঈদের পরের দিন শাকিব-অপুকে নিয়ে ঢাকাতেই শুরু হবে চলচ্চিত্রটির শুটিং। এরপর থেকেই টানা শুটিং চলবে।

এর আগে সিনেমাটিতে পিয়া বিপাশার অভিনয় করার কথা ছিল। ‘রাজনীতি’ ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার কয়েক সপ্তাহ পর পিয়া নতুন আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হন। এরপর চুক্তিভঙ্গের অভিযোগ এনে ছবি থেকে পিয়াকে বাদ দেওয়ার ঘোষণা দেন পরিচালক বুলবুল বিশ্বাস।

এদিকে পিয়া বিপাসা অভিযোগ আনেন, ছবির নায়ক ও পরিচালক তাকে কু প্রস্তাব দেওয়াতে তিনি ছবিটি থেকে সরে দাঁড়িয়েছেন। তবে এই নিয়ে এখনও মুখ খোলেননি পরিচালক। তিনি শুধু জানান, পিয়া বিপাশা এখনও এমন কিছু হয়ে যায়নি যে ওকে নিয়ে কোন কমেন্ট করতে হবে।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.