Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঠাকুরগাঁও জেলা সমিতির নতুন কমিটি


 ঠাকুরগাঁও প্রতিনিধিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঠাকুরগাঁও জেলা সমিতির নতুন কমিটিতে সভাপতি- তারেক-নূর, ভিপি-রাজিউর রহমান রাজু ও সাধারণ সম্পাদক- মোস্তাফিজুর রহমান নির্বাচিত হলেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঠাকুরগাঁও জেলা সমিতি অত্যন্ত সুনামের সহিত দীর্ঘ দিন যাবৎ কার্যক্রম পরিচালনা করে আসছে।
৩ অক্টোবর রোজ বৃহস্পতিবার ডীনস কমপ্লেক্স এ বিকেল ৫টায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় ঠাকুরগাঁও জেলা সমিতির নতুন কমিটিতে সভাপতি তারেক-নূর, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক। ভিপি- রাজিউর রহমান রাজু, ফলিত রসায়ন বিভাগের মাস্টার্স এর ছাত্র ও সাধারণ সম্পাদক, মোস্তাফিজুর রহমান,  আরবি বিভাগের, চতুর্থ বর্ষ‌ সহ মোট ১৭ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
এ সময় সাধারণ সভায় ঠাকুরগাঁও জেলা সমিতির সকল সদস্য এবং ঠাকুরগাঁও এর শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ কমিটির সাবেক সভাপতি মোঃ সোহানুর রহমান আমাদেরকে জানান, বার্ষিক এ কমিটিটিতিনি প্রায় এক বছর যাবৎ অত্যন্ত নিষ্ঠার সাথে পরিচালনা করে আসছেন এবং নতুন কমিটি নিয়ে উদ্দ্য‌গ প্রকাশ করে তিনি আরও বলেন, সুন্দর একটি কমিটি তিনারা উপহার দিতে পেরেছেন। নতুন কমিটির জন্য শুভ কামনা করেন এবং নতুনরা অনেক ভাল কমিটি পরিচালনা করবেন বলে আশা প্রকাশ করেন।

Leave A Reply

Your email address will not be published.