Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রাজাপুরে খাল থেকে কৃষকের রক্তাক্ত লাশ উদ্ধার

রাজাপুর প্রতিনিধি, ঝালকাঠি:
ঝালকাঠির রাজাপুর উপজেলার কানুদাসকাঠি গ্রামের বাওনের খাল থেকে রবিবার সকালে মো. আবুল ফকির (৪০) নামে এক কৃষকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে রাজাপুর থানা পুলিশ। সে কানুদাসকাঠি গ্রামের মৃত আব্দুল কাদের ফকিরের পুত্র।
পুলিশ ও পারিবারিক সূত্র জানা যায়, আবুল ফকির শনিবার রাতে একই গ্রামের বাওনের খালের ওপর দেয়া একটি বাঁধ কাটতে যায়। সেখান থেকে সে আর ফিরে আসে নি। তার পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে তার কোন সন্ধান পায় নি। রবিবার সকালে স্থানীয়রা বাঁধের ভিতরে খালে তার লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। থানা পুলিশ সকালে রক্তাক্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এ ঘটনায় রাজাপুর থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হারুন অর রশীদ বলেন, আমরা খবর পেয়ে ওই কৃষকের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। তবে এটি হত্যা না স্বাভাবিক মৃত্যু তা নিশ্চিত করে এখন বলতে পারছি না।

Leave A Reply

Your email address will not be published.