রাজৈরে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৪ যৌনকর্মীসহ ১১ জনকে আটক ॥ বিভিন্ন মেয়াদে সাজা
মাদারীপুর প্রতিনিধি ॥
মাদারীপুর রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমান অভিযান চালিয়ে অনৈতিক কর্মকান্ডের জন্য সবুজ বোডিং নামের আবাসিক হোটেল থেকে ৪ যৌনকর্মীসহ ১১ জনকে আটক করা হয়। বুধবার রাত সারে ১০টার দিকে ভ্রাম্যমান আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আবাসিক সবুজ বোডিং এ অনৈতিক কর্মকান্ড চলে আসছে। এমন সংবাদের ভিত্তি বুধবার বিকেলে রাজৈর উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমানের নেতৃত্বে রাজৈর থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এসময় ঐ আবাসিক হোটেল থেকে হোটেলের ম্যানেজার লালন মিয়া ও ৪ জন যৌনকর্মীসহ ১১ জনকে আটক করে।
পরে রাত সারে ১০টার দিকে ভ্রাম্যমান আদালত বিধান দত্ত (৩২), স¤্রাট মোল্যা (২০), জয়দেব বালা (২৬), ইব্রাহিম শেখ (২০), কাজল বেগমকে (২০) দুই মাস করে, ইব্রাহিম মোল্যা (৪৫), ফোরকান ফকিরকে (২৩) এক মাস করে এবং কহিনুর বেগম (৩৮), বীথি আক্তার (২৫), সাথী আক্তার (২১), হোটেলের ম্যানেজার লালন মিয়াকে দিন মাস করে কারাদন্ড দেয়।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন ভূইয়া ও রাজৈর উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



