রাজৈরে স্ত্রী ও তার প্রেমিকের ছুরিকাঘাতে স্বামীকে হত্যার অভিযোগ । স্ত্রী আটক ।
টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি।
মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের গোপালগঞ্জ গ্রামে গতকাল রোববার(২৭-৩-১৬) বিকালে স্ত্রী ও তার প্রেমিকের ছুরিকাঘাতে স্বামী টুটুল খালাসীকে (২৫) হত্যার অভিযোগ পাওয়া গেছে । পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছে এবং স্ত্রী রিমাকে আটক করেছে ।
জানা যায়, রাজৈর উপজেলার দুর্গাবদ্দি গ্রামের দবির খালাসীর ছেলে টুটুল খালাসী (২৫) গত একমাস পূর্বে পার্শ্ববর্তী গোপালগঞ্জ গ্রামের হায়দার বেপারীর মেয়ে রিমার (২০) সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে এবং একপর্যায়ে বিয়ে হয় । কিন্তু এ বিয়ের আগে স্ত্রী রিমার এনায়েত নামে এক প্রেমিক থাকায় বেশ কয়দিন যাবত স্বামী স্ত্রীর মধ্যে কলহ চলে আসছিল । গত শনিবার ২৬ মার্চ টুটুল তার স্ত্রী রিমাকে (২০) নিয়ে শশুর বাড়ী গোপালগঞ্জ গ্রামে বেড়াতে আসে । রোববার ২৭ মার্চ স্ত্রী রিমার পুরানো প্রেমিক এনায়েতের সাথে টুটুলের বাকবিতন্ডা হয় । রোববার বিকালে টুটুল শশুরবাড়ীর ঘরের মধ্যে ছুরিকাঘাত হলে তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে টুটুলকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে । ডাঃ মোঃ হানিফ মিয়া জানায়, রোগি টুটুলের ছুরিকাঘাতে পেটের নারী ভূরি বের হয়ে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য আমরা দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করি । সন্ধ্যায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষনা করলে নিহত টুটুলের লাশ নিয়ে এ্যম্বুলেশটি রাজৈর থানায় হাজির হয় । ।
নিহতের চাচাতো ভাই মস্তফা খালাশী ও মামী চায়না বেগম জানায়, স্ত্রী রিমা ও তার পুরানো প্রেমিক এনায়েত মিলে টুটুলকে ছুরিকাঘাতে হত্যা করে ।
আটককৃত স্ত্রী রিমা জানায়, রোববার প্রেমিক এনায়েত স্বামী টুটুলকে ঘুরতে নিয়ে অনেক আজেবাজে কথা বলেছে । একথা সইতে না পেরে আমার সামনে সে নিজেই নিজের পেটে ছুরি মেরে আতœহত্যা করে । লাশ উদ্ধারকারী কর্মকর্তা এসআই কাজী রমজানুল হক জানান, অন্যকেউ ছুরিকাঘাত করেছে- নাকি নিজেই নিজেকে ছুরিকাঘাত করে আত্মহত্যা করেছে, এনিয়ে বির্তক থাকায় লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে মামলা হলে হলে ব্যবস্থা নেওয়া হবে । সন্দেহ ভাজন স্ত্রী রিমাকে আটক করে ৫৪ ধারায় জেল হাজতে প্রেরন করা হয়েছ্ ে ।



