রাণীশংকৈলে অস্ত্রসহ যুবক আটক
আনোয়ার হোসেন, রাণীশংকৈল প্রতিনিধি: ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলার রাউৎনগর বাজার এলাকা থেকে পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ আবদুল হালিম(২৫) নামে এক যুবককে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটিলিয়ান (র্যাব-১৩) যোয়ানরা। বৃহস্পতিবার বিকেল ৩ টার সময় তাকে আটক করা হয়েছে। আব্দুল হালিম ঠাকুরগাওয়ের হরিপুর উপজেলার মশানগাও গ্রামের জাবেদ আলীর ছেলে। র্যাব ১৩ নীলফামারী সিপিসি-২ এর আঞ্চলিক সহকারী পুলিশ সুপার আসাদুর জামান বিষয়টি নিশ্চিত করেছেন।



