Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রাণীশংকৈলে দু’সপ্তাহের মাথায় ভুট্টা ক্ষেতে থেকে গৃহবধূর লাশ উদ্ধার

womens deadআনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল প্রতিনিধি: 
ঠাকুরগাওয়ের রাণীশংকৈলে দুই সপ্তাহের মাথায় প্রয়াগপুর গ্রামে আবারও ভুট্টা ক্ষেত থেকে বাসন্তী রাণী (৩০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

বাসন্তী রাণীর মা কটকটি(৬৫) জানায়, বাসন্তী গত ২২মে শুক্রবার সকাল ১০টায় ঔষধ কিনার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আসে। অনেক খোজাখুজি করে তাকে পাওয়া যায়নি। রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে মহিরউদ্দিনের ভুট্টা ক্ষেতে আমার মেয়ের লাশ পড়ে থাকার খবর লোকমুখে পায়।

উপজেলার প্রয়াগপুর গ্রামের কাশিনাথের মেয়ে বাসন্তী রাণী ফাগুর স্ত্রী ৩ সন্তানের জননী।  বাড়ি থেকে এক কিঃ মিঃ দুরে ভুট্টা ক্ষেত থেকে বেলা সাড়ে ৬ টায় লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ সুকুমার মোহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

উল্লেখ্য গত ১১ মে উপজেলার নেকমরদ মধ্য ঘনশ্যামপুর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে হাবিব’র লাশ ভুট্টা ক্ষেত থেকে উদ্ধার করা হয়।

Leave A Reply

Your email address will not be published.