রাতেই দেশে আনা হচ্ছে নূর হোসেনকে
ভারতের পশ্চিমবঙ্গের কারাগারে আটক নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুনের ঘটনার প্রধান আসামি নূর হোসেনকে আজ বৃহস্পতিবার রাতেই দেশে ফিরিয়ে আনা হচ্ছে বলে জানা গেছে। এজন্য বৃহস্পবিার সন্ধ্যা ৬টায় তাকে পশ্চিমবঙ্গের দমদম জেল থেকে বের করা হয়েছে বলে জানিয়েছেন জেল সুপার নবীন সাহা।
নূর হোসেনকে গ্রহণ করতে নারায়ণগঞ্জ জেলা পুলিশের একটি দল যশোরের বেনপোল স্থলবন্দরের উদ্দেশে রওয়ানা হয়েছে। তাকে আজ রাতের কোনো এক সময়ে বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করা হবে। নারায়ণগঞ্জ পুলিশ সুপার ড. খন্দকার মহিদউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।



